সিলভার মেটাল বডি ও ক্লাসিক হোয়াইট ডায়ালের সমন্বয়ে তৈরি পরিশীলিত ও আধুনিক ডিজাইনের ঘড়ি,
প্রিমিয়াম মেটাল ব্রেসলেটটি অ্যাডজাস্টেবল ও আরামদায়ক,
ডায়ালে রয়েছে বার এবং তারিখ দেখার সুবিধা।
আমাদের সার্ভিস ওয়ারেন্টি পলিসি
গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের কেনাকাটাকে আরও সুরক্ষিত ও দুশ্চিন্তামুক্ত রাখতে আমাদের প্রতিটি ঘড়ির সাথে থাকছে ৩ মাসের সার্ভিস ওয়ারেন্টি।
ওয়ারেন্টি সুবিধাটি উপভোগ করতে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন: ওয়ারেন্টির আওতা: এই ওয়ারেন্টিটি শুধুমাত্র ঘড়ির ইঞ্জিন (Movement Mechanism)-এর জন্য প্রযোজ্য।
রিপ্লেসমেন্ট সুবিধা: কেনাকাটার প্রথম ৩ মাসের মধ্যে কোনো প্রকার বহিরাগত ক্ষতি ছাড়া যদি ঘড়ির ইঞ্জিন স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয়, তবে আমরা বিনামূল্যে ১ বার ঘড়ির ইঞ্জিন রিপ্লেস (পরিবর্তন) করে দেব।
যে শর্তাবলীতে ওয়ারেন্টি প্রযোজ্য নয়:
গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত কারণসমূহে এই ওয়ারেন্টি সুবিধা কার্যকর হবে না:
পানিজনিত ক্ষতি: ঘড়িটি পানিতে ভেজা বা পানি প্রবেশের ফলে ইঞ্জিনে সমস্যা হলে।
শারীরিক বা বাহ্যিক ক্ষতি (Physical Damage): হাত থেকে পড়ে যাওয়া, চাপ খাওয়া, হাতল বা গ্লাস ভেঙে যাওয়া কিংবা অনাকাঙ্ক্ষিত আঘাতে কোনো ক্ষতি হওয়া।
ব্যাটারি সংক্রান্ত বিষয়: ব্যাটারি একটি ক্ষয়যোগ্য যন্ত্রাংশ এবং সময়ের সাথে সাথে চার্জ শেষ হওয়া স্বাভাবিক। তাই ব্যাটারির চার্জ শেষ হওয়া এই ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।
রিপ্লেসমেন্ট ডেলিভারি চার্জ সংক্রান্ত তথ্য:
ইঞ্জিন পরিবর্তন বা সার্ভিসিংয়ের উদ্দেশ্যে ঘড়িটি আমাদের কাছে পাঠানো এবং সার্ভিস শেষে পুনরায় তা আপনার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন এবং ডেলিভারি সংক্রান্ত যাবতীয় পরিবহন খরচ (Delivery & Return Charges) সম্মানিত গ্রাহককে বহন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ওয়ারেন্টি সেবা গ্রহণের সময় আপনার ক্রয়ের রসিদ/ইনভয়েস বা অর্ডারের প্রমাণ সাথে রাখা আবশ্যক।








Reviews
There are no reviews yet.